চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.০৫ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় বাড়ি ৫৩১ জনের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও উপজেলার মিলিয়ে মোট ২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭০৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মহানগর এলাকায় ৮০ হাজার ৩৬২ ও উপজেলা পর্যায়ে ২৯ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ১ লাখ ১০ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মহানগর এলাকায় এ পর্যন্ত মারা গেছেন ৭২৮ জন, উপজেলা পর্যায়ে ৬১৫ মারা গেছেন। মোট মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।