চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ২১.৬৪ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। একই সময়ে ১১টি ল্যাবে দুই হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭৪ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২২৪ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৪ শতাংশ। আজ রোববার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৪ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ৩০ জন। বাঁশখালী উপজেলার চার জন, আনোয়ারার ১৩ জন, পটিয়ার ১০ জন, বোয়ালখালীর তিন জন, রাঙ্গুনিয়ার ৩১ জন, রাউজানের ৫০, ফটিকছড়ির সাত, হাটহাজারীর ৩৬ জন, সীতাকুণ্ডের নয় জন ও সাত জন মীরসরাই উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৯ হাজার ৬১২ ও ২৫ হাজার ২৩৬ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৪৭ ও উপজেলা পর্যায়ের ৪৭৪ জনসহ মোট এক হাজার ১২১ জন মারা গেছেন।