চট্টগ্রামে আজ মৃত্যু ১, শনাক্ত ২১.৩২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তের হার ছিল ২১ দশমিক ৩২ শতাংশ। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৩৮ শতাংশ।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৭৬ জন মহানগর এলাকার ও ১৭৩ জন উপজেলার বাসিন্দা।
উপজেলায় পর্যায়ে সর্বোচ্চ ২৯ জনের শনাক্ত হয়েছে হাটহাজারীতে। এ ছাড়া, লোহাগড়া উপজেলায় ৪ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালীতে ৩ জন, আনোয়ারায় ৫ জন, চন্দনাইশে ৪ জন, পটিয়ায় ২৫ জন, বোয়ালখালীতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১৪ জন, রাউজানে ১৮ জন, ফটিকছড়িতে ২৬ জন, সীতাকুণ্ডে ১৩ জন, মীরসরাইয়ে ৯ জন এবং সন্দ্বীপে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২০ হাজার ৯৯২ জন। তাদের মধ্যে মহানগরে ৮৮ হাজার ১৮৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৩২ হাজার ৮০৯ জন।
এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন । তাদের মধ্যে মহানগরে ৭৩৪ জন এবং উপজেলায় পর্যায়ে ৬২৫ জনের মৃত্যু হয়েছে।