কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০.৭৪ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩২৪টি নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৭৪ শতাংশ।
আজ বুধবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এর আগের ২৪ ঘণ্টায় ২৯১টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৯.১৭ শতাংশ।
তিনি আরও জানান, কুষ্টিয়াতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আজ ভোর পর্যন্ত ১ হাজার ৪৩৫ জন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৪০৮ জন। এ ছাড়া, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৭৯৪ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৫৪ জন।