কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০.৮৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫৭টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।

আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত নিশ্চিত হয়। গত ২ মাসের মধ্যে এটিই এই জেলায় সর্বোচ্চ শনাক্ত।'

তিনি জানান, এর আগের ২৪ ঘণ্টায় ৯৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১ জনের।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৭৮৭ জন।