করোনায় মৃত্যু শূন্য দিনে শনাক্ত ০.৬৫ শতাংশ
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায়ও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ।