করোনায় আজ মৃত্যু বেড়ে ৫, শনাক্ত ১.১৩ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। গতকাল মারা যান ১ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ২২ জন।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হলো।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।