কমেছে শনাক্তের হার, মৃত্যু নেই আজ
প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৮ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায়ও কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ০৯ শতাংশ।