ওমিক্রন আক্রান্ত ২ ক্রিকেটার ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ২ নারী ক্রিকেটার ভালো আছেন। তাদের কাছ থেকে অন্য কারো সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই।'
যারা এখনও টিকা নেননি, সুরক্ষিত থাকার জন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।