এক সপ্তাহের ব্যবধানে বিশ্বে শনাক্ত বেড়েছে ১১ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, গত সপ্তাহে সারা বিশ্বে রেকর্ড করা করোনা শনাক্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমেরিকা অঞ্চলে। সেখানে অক্টোবর থেকে ধীরে ধীরে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রবণতা শুরু হয়।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) মঙ্গলবার রাতে প্রকাশিত তাদের সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল প্রতিবেদনে বলেছে, ২০-২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৪.৯৯ মিলিয়ন করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে ইউরোপ অঞ্চলে অর্ধেকেরও বেশি ছিলো ২.৮৪ মিলিয়ন। তবে, এটি আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলে সর্বোচ্চ সংক্রমণের হার ছিল এবং প্রতি ১ লাখ বাসিন্দাদের মধ্যে ৩০৪.৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
ডাব্লিউএইচও বলেছে, আমেরকিা অঞ্চলে নতুন শনাক্ত ৩৯ শনাক্ত বেড়ে প্রায় ১.৪৮ মিলিয়নে দাঁড়িয়েছে। এই অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের হার ছিল। যেখানে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে নতুন করে ১৪৪.৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রে ১.১৮ মিলিয়নেরও বেশি শনাক্ত হয়েছে এবং বৃদ্ধির হার ৩৪ শতাংশ।
আফ্রিকায় নতুন শনাক্তের হার ৭ শতাংশ বেড়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার হয়েছে বলে জানা গেছে।
সংস্থাটি বলেছে, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উচ্চ ঝুঁকিতে আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী নতুন করে মৃত্যুর সংখ্যা ৪ শতাংশ কমে ৪৪ হাজার ৬৮০ জনে দাঁড়িয়েছে।