একদিনে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১.৫০ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী।
২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন ও চট্টগ্রাম বিভাগে ২ জন মারা গেছেন।