আবারও মৃত্যু শূন্য দিন, শনাক্ত ০.৩৮ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের ২৪ ঘণ্টায় ১ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৭১ শতাংশ।