আজ মৃত্যু ২, শনাক্ত ০.৮৯ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শুন্য দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৮ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।