আজ মৃত্যুহীন দিনে শনাক্ত ০.৭৮ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শুন্য দশমিক ৭৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ২ জনের মৃত্যু হয় এবং শনাক্তের হার ছিল শুন্য দশমিক ৮৯ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৯ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।