আজ মৃত্যুহীন দিনে শনাক্তের হার ০.৮০ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।