আজও মৃত্যু ১, শনাক্ত ০.৭৫ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শুন্য দশমিক ৭৫ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২০ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৩ মার্চ করোনায় ১ জন মারা যাওয়ার পর ৪ দিন মৃত্যুশূন্য ছিল। এরপর গতকাল ১ জনের মৃত্যু হয়।
আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৯ হাজার ২১৩টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।