আজও মৃত্যু নেই, শনাক্ত ১.১১ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৭ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় দেশে কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ০৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১০ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।