আজও মৃত্যু নেই, শনাক্ত ১.০৯ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।

তবে গত বুধবার করোনায় ২ জন মারা গিয়েছিলেন।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।