যৌন হয়রানির দায়ে নিউইয়র্কের গভর্নর কুমোর পদত্যাগ

স্টার অনলাইন ডেস্ক

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার বিরুদ্ধে তদন্তে ১১ নারীকে যৌন হয়রানির তথ্য প্রমাণিত হয়েছে।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের তৃতীয় গভর্নর হিসেবে পদ হারালেন কুমো।

তবে, কুমো শুরু থেকেই যৌন হয়রানির দাবি অস্বীকার করে আসছেন। তিনি বলেন, 'আমার এখন পদ থেকে সরে যাওয়াটাই উত্তম কাজ হবে।'

এর আগে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্রেট সদস্যরা কুমোকে পদত্যাগের আহ্বান জানান।

আগামী ১৪ দিনের মধ্যে তার পদত্যাগ কার্যকর হবে। কুমোর পদত্যাগ কার্যকর হওয়ার পর প্রথম নারী হিসেবে নিউইয়র্কের গভর্নর হবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল।