সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে 

স্টার অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, তিনি করোনায় আক্রান্ত নন।

বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অ্যাঞ্জেল ইউরেনা বলেন, ৭৫ বছর বয়সী ক্লিনটন মঙ্গলবার ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। তিনি সুস্থ আছেন।

যদিও কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি। তবে, তিনি এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

তার চিকিৎসকদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাকে অ্যান্টিবায়োটিক এবং তরল ওষুধ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, ক্লিনটনের 'ধারাবাহিক পর্যবেক্ষণের' জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

'দুই দিন চিকিৎসার পর, তার শ্বেত রক্ত কণিকা কমে যাচ্ছে এবং তার শরীরে অ্যান্টিবায়োটিকের ভালো দেখা গেছে।'

ইউসি ইরভিনের চিকিৎসকরা নিউ ইয়র্কে ক্লিনটনের মেডিকেল টিম এবং তার হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করছেন। তারা আশা করছেন শিগগির তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।