সৌদিতে শনিবার রোজা শুরু

স্টার অনলাইন ডেস্ক

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার দেশটিতে প্রথম রোজা পালন হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রমজানের চাঁদ দেখতে পেয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি।

২ এপ্রিল শনিবার প্রথম রমজান বলে ঘোষণা দিয়েছে কমিটি।

এছাড়া আরব আমিরাতেও শনিবার থেকে রোজা শুরু হবে বলে দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে।

এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইয়ে ৩ এপ্রিল রোববার প্রথম রোজা।

ওমানেও আগামী রোববার থেকে রোজা হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে।