ফিলিস্তিনে বিরোধ সমাধান হলে ইসরায়েল সৌদির ‘সম্ভাব্য মিত্র’: সৌদি যুবরাজ
ছবি: রয়টার্স ফাইল ফটো
ফিলিস্তিনিদের সঙ্গে বিরোধের সমাধান হলে ইসরায়েল সৌদি আরবের 'সম্ভাব্য মিত্র' হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
আজ বৃহস্পতিবার সৌদির রাষ্ট্রীয়-বার্তা সংস্থা এসপিএ এর বরাতে রয়টার্স এ খবর জানায়।
সৌদি যুবরাজ বলেছেন, 'আমরা ইসরায়েলকে সম্ভাব্য মিত্র হিসেবে দেখব। কিন্তু আগে তাদের ফিলিস্তিনিদের সঙ্গে সমস্যার সমাধান করতে হবে।'