ইসরায়েল-মিশর-আমিরাতের সম্মেলনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। ছবি: রয়টার্স
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার মিশর, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অর্থনৈতিক প্রভাব এবং এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনার জন্য শারম আল-শেখে এক বৈঠকে মিলিত হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ইরানে নিযুক্ত মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি উপসাগরীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন।