৬ রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ বৃহস্পতিবার ৫টি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
এ ছাড়াও, রাশিয়ার ২টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
আজ এনবিসি নিউজের এ তথ্য জানানো হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে রাশিয়া।
কিয়েভের সামরিক বাহিনীর বরাতে আজ বৃহস্পতিবার এনবিসি নিউজ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানের মুখোমুখি হলে ২টি রাশিয়ান ট্যাংক ধ্বংস করেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্যাংকগুলো ছাড়াও 'বেশ কয়েকটি ট্রাক'ও ধ্বংস করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'প্রতিপক্ষ লোকসান গুনছে। শান্ত থাকুন এবং ইউক্রেনীয় প্রতিরক্ষায় বিশ্বাস রাখুন।'
ইউক্রেনের আকাশপথে সকল বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'পরিবেশ সুরক্ষা এলাকায়' একটি রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যা অন্য ৫টি বিমান থেকে আলাদা বলে মনে হচ্ছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষ আজ সকালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ'র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।