রুশ হামলার জবাব দিচ্ছে বিমান বাহিনী: ইউক্রেন
ছবি: রয়টার্স ফাইল ফটো
ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
আজ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বার্তায় এ কথা বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বার্তায় বলা হয়, দেশটির পূর্বাঞ্চলে রুশ বাহিনী 'ব্যাপক গোলা বর্ষণ' শুরু করেছে।
তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় রুশ প্যারাট্রুপার নামার কথা অস্বীকার ইউক্রেন।
বার্তায় আরও বলা হয়, কিয়েভের বরিসপিল বিমানবন্দরসহ অন্যান্যা বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।