রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

স্টার অনলাইন ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার 'আগ্রাসনের' বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে জাতিসংঘ একটি প্রস্তাব উত্থাপন করে। তবে মস্কো এই প্রস্তাবের ভেটো দিয়েছে।

এরপর জাতিসংঘের মহাসচিব সাংবাদিকদের বলেন, আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের অবশ্যই শান্তির আরেকটি সুযোগ দিতে হবে।'

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে এই রেজুলেশনটি ব্যর্থ হয়েছে।

আন্তেনিও গুতেরেস এক টুইট বার্তায় বলেন, 'জাতিসংঘের জন্ম হয়েছিল যুদ্ধের অবসান ঘটাতে। এখনো সেই উদ্দেশ্য অর্জিত হয়নি।'