বিদেশে সেনা মোতায়েনে পার্লামেন্টের সবুজ সংকেত পেলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পরে সড়কে একটি সামরিক ট্রাক। ২২ ফেব্রুয়ারি, ২০২২। ছবি: রয়টার্স
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট পুতিনকে বিদেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
আজ মঙ্গলবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মানে আনুষ্ঠানিকভাবে পুতিনকে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা পাঠানোর অনুমতি দেওয়া।
উচ্চকক্ষের প্রধান বলেছেন, তারা আশা করছেন- রুশ সেনারা শান্তিরক্ষী বাহিনীর কাজ করবেন। কিন্তু, এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল- রুশ সেনাদের শান্তিরক্ষী বলা 'বোকামি'।