ফ্রান্সে একদিনে প্রায় ১ লাখ ৮০ হাজার করোনা শনাক্ত
ফ্রান্সে ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মহামারি শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে- ২০২০ সালের ১১ নভেম্বর ৮৬ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত সপ্তাহের শেষে প্রতিদিন ৯০ হাজারের বেশি করোনা শনাক্ত হওয়ার পর সেই রেকর্ড ভেঙে শনিবার ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ড ভেঙে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হলো।
এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার ফ্রান্ত সরকার নতুন বিধিনিষেধের র ঘোষণা দিয়েছে। এর মধ্যে আছে বড় সমাবেশ সীমাবদ্ধ করা, পরিবহন ব্যবস্থায় খাওয়া-দাওয়ার ওপর নিষেধাজ্ঞা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা।