ফ্রান্সের অস্ত্র সরঞ্জাম ইউক্রেনের পথে: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনকে সহায়তা করতে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স।

আজ শনিবার এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান।

আজ সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন জানিয়ে জেলেনস্কি টুইটবার্তায় বলেন, 'কূটনৈতিকভাবে একটি নতুন দিন শুরু। ফ্রান্সের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এখন ইউক্রেনের পথে।'

তিনি বলেন, 'যুদ্ধবিরোধী জোট কাজ করছে!'

এর আগে সকালে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, 'শেষ পর্যন্ত লড়ে যাব। আমরা প্রস্তুত আছি।'