জার্মানি সামরিক ব্যয় আরও ১১৩ বিলিয়ন ডলার বাড়াচ্ছে
জার্মানির সামরিক ব্যয় ব্যাপক আকারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ।
বিবিসির এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
জার্মান পার্লামেন্টের জরুরি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় শোলজ বলেছেন, এ বছর বার্লিনের সামরিক বাজেটে ১০০ বিলিয়ন ইউরো (১১৩ বিলিয়ন মার্কিন ডলার) যোগ করা হবে।
অর্থাৎ জার্মানি এখন প্রতিরক্ষায় বার্ষিক জিডিপির ২ শতাংশের বেশি ব্যয় করবে। এটি ন্যাটোর দীর্ঘদিনের একটি লক্ষ্য, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও যা জার্মানি এর আগে পূরণ করতে পারেনি।
গত কয়েকদিনে জার্মানি নীতি পরিবর্তনের বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে। এরমধ্যে গতকাল ইউক্রেনে সরাসরি অস্ত্র পাঠানো শুরু করার সিদ্ধান্তও আছে।
জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্ব 'একটি নতুন যুগে প্রবেশ করেছে' এবং 'পুতিনের আগ্রাসনের অন্য কোনো জবাব্ হতে পারে না'।