জরুরি অবস্থা জারি করবে ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্সিলের এক বৈঠকের পর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ বলেন- দোনেৎস্ক ও লুহানস্ক ব্যতীত সব অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হবে। ওই দুটি অঞ্চলে ইউক্রেনের বাহিনী ইতোমধ্যে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। তবে, এই উদ্যোগ অবশ্যই ইউক্রেনের সংসদে অনুমোদিত হতে হবে।