কিয়েভে রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রাজধানী কিয়েভের দারনিতস্কিতে একটি রাশিয়ান বিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন।

অ্যান্টন হেরাশচেঙ্কো নামের ওই কর্মকর্তার দাবি, বিমানটি কোশিতসিয়া স্ট্রিটের একটি বাড়ির কাছে বিধ্বস্ত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ দাবিটি করা হয়েছে। তবে বিবিসি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার কিয়েভের কাছে ব্রোভারি শহরে সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় একই  ধরনের শব্দ শোনা গিয়েছিল।

নিউজ চ্যানেল টেলিক্যানলএনটিএ আকাশে আগুন ও ধোঁয়া ছড়ানোর একটি ছবি পোস্ট করেছে।