কিয়েভের কাছে বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কিয়েভের কাছাকাছি স্থানে একটি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী কিয়েভের নিকটবর্তী হোস্টোমেল এয়ারফিল্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি দখলে ২০০টি রাশিয়ান হেলিকপ্টার এবং একটি বাহিনী ব্যবহার করা হয়েছে।

 কিয়েভ পশ্চিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।