এখন পর্যন্ত ১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনের সংঘাতে এখন পর্যন্ত ১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া শুরুর পর থেকে কোনো সশস্ত্র লড়াইয়ে এত বেশি হতাহতের শিকার হয়নি।