ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় পুতিন ও লাভরভ
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ব্রাসেলসে ইইউ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক ইউনিয়নের উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল।
তিনি বলেন, এটি সেই আলোচনার চূড়ান্ত ফলাফল যা গতকাল ইউরোপীয় কাউন্সিলে শেষ হয়নি এবং আজ রাষ্ট্রদূত এবং মন্ত্রীদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তাই প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এই আগ্রাসনকে সমর্থনকারী হিসেবে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।
বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নিষেধাজ্ঞার তালিকায় থাকা বিশ্ব নেতারা হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এবং বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। এরসঙ্গে এখন পুতিনের নাম যোগ হলো।