ইউক্রেন থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া
পূর্ব ইউক্রেনের দুটি রুশ-সমর্থিত অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ায় মস্কোর সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির নাগরিকরা মধ্য কিয়েভে রাশিয়ান দূতাবাসের বাইরে প্রতিবাদ করছেন। তারা স্লোগান দিয়ে, পতাকা নাড়িয়ে এবং ব্যানার ধরে প্রতিবাদ জানান। ২২ ফেব্রুয়ারি, ২০২২। ছবি: রয়টার্স
ইউক্রেন থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া।
এএফপি এবং রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার কূটনৈতিক মিশনে 'একাধিক হামলা' এবং রুশ কূটনীতিকদের বিরুদ্ধে 'আগ্রাসী উদ্যোগ' নেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের একটি সূত্র আজ সকালে জানিয়েছে- কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মস্কোর সংসদ সদস্যরা প্রেসিডেন্ট পুতিনকে বিদেশে সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটল।