ইউক্রেনে সাইবার হামলা: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ডাউন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ওয়েবসাইটে বুধবার প্রবেশ করা যায়নি। 

এ বিষয়ে চলতি সপ্তাহে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অনলাইন সতর্কবার্তা হিসেবে দেখেছে যে, হ্যাকাররা সরকারি সংস্থা, ব্যাংক এবং প্রতিরক্ষা খাতে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেন সরকারও সাইবার হামলার শিকার হয়েছে বলে দাবি করে এর জন্য রাশিয়াকে দায়ী করেছে। 

তবে রাশিয়া এ ধরনের ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।