‘ইউক্রেনের রাজধানীতে ৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে’
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের মেয়র সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভিটালি ক্লিটশকো বলেছেন, রাজধানী জুড়ে ৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তিনি বলেন, শহরের উত্তরে একটি পাওয়ার স্টেশনের কাছে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জরুরি সেবাগুলো সাড়া দিচ্ছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতি তা কিয়েভের জন্য হুমকি। রাতটি আমাদের জন্য 'খুব কঠিন' হবে।