ইউক্রেনের মেলিটোপল শহর রাশিয়ার দখলে, কিয়েভে ২ ক্ষেপণাস্ত্রের আঘাত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ মেলিটোপল শহর দখল করে নিয়েছে।
বিবিসি ও রয়টার্স জানায়, বৃহস্পতিবার আক্রমণের পর ইউক্রেনের উল্লেখযোগ্য জনসংখ্যা কেন্দ্র হিসেবে পরিচিত মেলিটোপল শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
মেলিটোপল হলো একটি মাঝারি আকারের শহর, যা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়ার মারিউপোল বন্দরের কাছে অবস্থিত।
মেলিটোপোলে আনুমানিক দেড় লাখ মানুষ বসবাস করেন।
এদিকে, আজ শনিবার সকালে কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
তবে এসব ক্ষেপণাস্ত্রের টার্গেট কী ছিল তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
কিয়েভের নগর সরকার জানায়, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানে।
তবে রয়টার্স জানায়, একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর ঝুলিয়ানি বিমানবন্দরের কাছের এলাকায় আঘাত হেনেছে বলে তথ্য পাওয়া গেছে।