ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েন ‘আগ্রাসনের শুরু’: যুক্তরাষ্ট্র
পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর রাস্তার পাশে একটি ট্যাঙ্কার। ২২ ফেব্রুয়ারি ২০২২। ছবি: রয়টার্স
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনেকে 'আগ্রাসনের শুরু' বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার রাতে বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের উদ্যোগ 'আগ্রাসনের শুরু'।
যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন ফাইনার সিএনএনকে বলেন, আমরা মনে করি এটি একটি আগ্রাসনের শুরু। যা ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ আগ্রাসন।
যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতে তিনি বলেন, আগ্রাসন মানেই আগ্রাসন এবং এটা চলছে। রাশিয়ার এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় খুব শিগগির 'কঠোর' নিষেধাজ্ঞার ঘোষণা করা হবে।