ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য: জনসন

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদ সদস্যদের বলেছেন, তার সরকার ইউক্রেনের বাহিনীর জন্য সামরিক সহযোগিতা বাড়াবে।

আজ বুধবার সন্ধ্যায় বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্যাকেজটিতে 'প্রতিরক্ষামূলক অস্ত্র' সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে কেইর স্টারমার বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই 'অলিগার্চ দায়মুক্তির যুগের সমাপ্তি নিশ্চিত করতে' হাউস অব কমন্স জুড়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য এখন আর তাদের লুটপাটের আবাসস্থল হতে পারে না।

উত্তরে জনসন বলেন, কোনো সরকারই দুর্নীতিগ্রস্ত অর্থের মূলোৎপাটন করতে এর চেয়ে বেশি কিছু করতে পারে না। তার সরকার ইতোমধ্যে যা করেছে তাতে তিনি গর্বিত।

তিনি আরও যোগ করেন, স্টারমারের কাছ থেকে যে 'সমর্থন' পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।