‘আলোচনার স্থান-সময় নিয়ে রাশিয়া-ইউক্রেন আলোচনা চলছে’

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য স্থান এবং সময় নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কথা হচ্ছে।

আজ শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।  

জেলেনস্কির মুখপাত্র সের্গেই নাইকিফোরভ এক সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ইউক্রেন এবং রাশিয়া আলোচনার জন্য একটি স্থান এবং সময় নিয়ে আলোচনা করছে।

পোস্টে তিনি বলেন, 'ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তির বিষয়ে কথা বলতে প্রস্তুত ছিল এবং এখনো আছে।'