৪ হাজার ৩০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালইয়ার এখন পর্যন্ত রাশিয়ার যে ক্ষতি হয়েছে তার একটি হিসাব প্রকাশ করেছেন। বিবিসি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালইয়ার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ রুশ নিহত হয়েছে।
তবে, বিবিসি তার দাবি যাচাই করতে পারেনি। এছাড়া, রাশিয়া হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।
হান্না মালইয়ারের সোশ্যালে দেওয়া তথ্যগুলো হলো-
৪ হাজার ৩০০ জনের মৃত্যু
উড়োজাহাজ ২৭
হেলিকপ্টার ২৬
ট্যাঙ্কস ১৪৬
সাঁজোয়া যুদ্ধ যান ৭০৬
কামান ৪৯
১ বুক এয়ার ডিফেন্স সিস্টেম
৪ গ্রাড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম
৩০ যানবাহন
৬০টি ট্যাঙ্কার
২টি ড্রোন
২টি নৌকা
অনুমানের ভিত্তিতে এই তথ্য দেওয়া হয়েছে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন হান্না মালইয়ার।