১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন: জাতিসংঘ

স্টার অনলাইন ডেস্ক

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রুশ আগ্রাসনের মুখে গত ১০ দিনে ইউক্রেন থেকে পালিয়ে আসা ১৫ লাখেরও বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছেন।

আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুত ক্রমবর্ধমান শরণার্থী সংকট।