সমঝোতার আশা থাকলেও শান্তি আলোচনা সহজ নয়: লাভরভ

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সমঝোতার আশা থাকলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা সহজ নয়।  

আজ বুধবার আরবিসি নিউজের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

'আমাদের আলোচকদের দেওয়া মূল্যায়ন থেকে এ কথা বলছি। তারা বলছেন, সুস্পষ্ট কারণে আলোচনা সহজ নয়। তবু, একটি সমঝোতায় পৌঁছানোর কিছু আশা আছে', লাভরভ বলেন।

তিনি আরও বলেন, ২ দেশের মধ্যের সমস্যা কেবল ইউক্রেনের নিরপেক্ষতা ও নিরস্ত্রীকরণের বিষয়ে নয়। পূর্ব ইউক্রেনের জনগণের নিরাপত্তা নিয়েও সমস্যা আছে, যেখানে দোনেৎস্ক ও লুহানস্কের মতো বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা আছে।