শান্তি আলোচনার ব্যাপারে পুতিন সিরিয়াস নন: সাবেক রুশ প্রধানমন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার ব্যাপারে 'সিরিয়াস' নন বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভ। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিরপেক্ষতার প্রতিশ্রুতির বাইরে (যার অর্থ ইউক্রেন ন্যাটো বা ইইউ-এর অংশ হওয়ার জন্য আবেদন করবে না) কাসিয়ানভ মনে করেন, পুতিন 'সরকারি স্বীকৃতি'র ওপর জোর দেবেন যে, ক্রিমিয়া রাশিয়ার অংশ।
তিনি বিবিসি ওয়ার্ল্ড নিউজকে বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ যে পুতিন ক্রিমিয়া নিয়ে উন্মত্ত।
২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা কাসিয়ানভ বলেন, দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার ফলে কোনো চুক্তি আটকে যাবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।
তিনি বলেন, পুতিন ও তার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা পশ্চিমাদের আরোপিত 'বিধ্বংসী' অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিমাণ নিয়ে 'নার্ভাস' ছিলেন। রুশ নেতা ভাবতে পারেননি এই নিষেধাজ্ঞাগুলো এত কঠোর হবে।
তবে তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের যে কোনো সিদ্ধান্তই হবে তার (পুতিনের) সমাপ্তির শুরু। আমি মনে করি তিনি নিপীড়ন চালিয়ে যাবেন এবং আক্রমণ বাড়াবেন।