রোববার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান

স্টার অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামীকাল রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।

আজ শনিবার তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

কালিন বলেন, তুরস্ক এই সংকট সমাধানে সহায়তা করতে প্রস্তুত।

কালিন ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে চায় তুরস্ক এবং আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানায়।

তিনি আরও বলেন, মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না তুরস্ক।