রুশ রকেটের আঘাতে ভিনিতসিয়া আঞ্চলিক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস: জেলেনস্কি
ছবি: রয়টার্স
কিয়েভ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিনিতসিয়া শহরের আঞ্চলিক বিমানবন্দরটি রাশিয়ান রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনের বেশিরভাগ যুদ্ধ কিয়েভের উত্তর ও পূর্ব দিকে এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সংঘটিত হয়েছে।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, রকেট হামলার কারণে বিমানবন্দরে আগুন নেভাতে কাজ করছে জরুরি সেবা বিভাগ।