‘রুশ উড়োজাহাজ যুক্তরাজ্যের আকাশে প্রবেশ ফৌজদারি অপরাধ’
রুশ উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা কিছুদিন আগে বন্ধ করেছে যুক্তরাজ্য। এবার তাদের আকাশসীমায় প্রবেশে করলে রাশিয়ার বিরুদ্ধে ফৌজদারি শাস্তির হুমকি দিয়েছে যুক্তরাজ্য। আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধের পরও রুশ উড়োজাহাজ তাদের আকাশে প্রবেশ করলে তা আটকা করা হবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে 'একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রীতিকর, পূর্বপরিকল্পিত আক্রমণ' উল্লেখ করে ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস পরামর্শ জানিয়েছেন, রুশ কোনো উড়োজাহাজ যুক্তরাজ্যের আকাশসীমায় প্রবেশ করলে ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।
যেখানে অনেক নিরপরাধ মানুষ মারা যাচ্ছেন সেখানে পুতিনের বন্ধুরা কীভাবে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারে উল্লেখ করে শ্যাপস একটি টুইট বার্তায় বলেছেন 'যুক্তরাজ্যের আকাশসীমায় রুশ উড়োজাহাজ প্রবেশ করাকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হবে এবং তা আটক করা যাবে।'
ফেব্রুয়ারির শেষের দিকে রুশ উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাজ্য।