রাশিয়া-ইউক্রেন প্রথম যুদ্ধবন্দি বিনিময়
তাতায়ানা মোসকালকোভা। ছবি: তাস
রাশিয়া ও ইউক্রেন মধ্যে প্রথম যুদ্ধবন্দি বিনিময় হয়েছে। ইউক্রেন ৯ জন রুশ সেনাকে ছেড়ে দিয়েছে। বিনিময়ে ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছে রাশিয়া।
রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভা এ তথ্য জানিয়েছেন।
তিনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিকে এক সাক্ষাৎকারে বলেন, 'প্রথম বন্দি বিনিময় ঘটেছে। আমরা আমাদের ৯ জন সেনাকে ফেরত পেয়েছি। বিনিময়ে আমরা মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছি।'
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছিল, মেলিটোপলের মেয়র ইভান ফেডোরভেকে ফেরত দেওয়ার বিনিময়ে ৯ জন রুশ সেনাকে হস্তান্তর করা হয়েছে।